Loading...

Notice Detail

বাংলা নর্ববষ উদযাপন প্রসঙ্গে

  • By / Admin
  • Apr 14, 2026
  • Notice for: All

জরুরি বিজ্ঞপ্তি

​সম্মানিত অভিভাবকবৃন্দ,

শুভ সকাল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৪ই এপ্রিল ২০২৬ তারিখে আমরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করতে যাচ্ছি। উক্ত দিনে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি প্রীতিভোজের আয়োজন করা হবে । অনুষ্ঠানটি সফল করতে আমরা আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

​প্রীতিভোজের ফি সংক্রান্ত তথ্য:

​শিক্ষার্থী ফি: ২৫০ টাকা (জনপ্রতি)

​অভিভাবক ফি: ২৫০ টাকা (জনপ্রতি)

​বিশেষ দ্রষ্টব্য: খাবারের সুশৃঙ্খল ব্যবস্থাপনার জন্য শুধুমাত্র যারা নির্ধারিত ফি এই চলতি মাসের ১০ তারিখের মধ্যে জমা দিয়ে টোকেন সংগ্রহ করবেন, তাদের জন্যই খাবারের ব্যবস্থা করা হবে। 

​আমরা আশা করি, এই আনন্দ আয়োজনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং আমাদের সহযোগিতা করবেন।

​ধন্যবাদান্তে,

কর্তৃপক্ষ

এইমস কিশোরগঞ্জ